শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২৪ পিএম, ২০২০-১২-২১
ইসমাঈল হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক দূর্ঘটনায় মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী(৩৬) নামে এক লোক নিহত হয়েছে। সোমবার (২১ডিসেম্বর) দুপুরে ১২ টার সময় জেলার আখাউড়া উপজেলার পৌরশহরের নারায়নপুর বাইপাস এলাকায় মোটর সাইকেল ও অটোরিক্সা মুখামুখি সংর্ঘষে সে নিহত হয়। নিহত ইলিয়াছ চৌধুরী উপজেলার দক্ষিণ ইউনিয়ন নুরপুর গ্রামের মৃত:বশির চৌধুরীর ছেলে ও বিএনপি নেতা শাহজাহান চৌধুরীর ছোট ভাই।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান,নিহত মো:ইলিয়াছ চৌধুরীর মোটরসাইকেলটি নারায়নপুর বাইপাস এলাকার একটি মোটরসাইকেলর তেলের দোকান থেকে তেল নিয়ে যাওয়ার সময় অপরদিক থেকে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মাটিতে লুটিয়ে পরেন। এই সময় তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ব্রাহ্মাণবাড়িয়া সদর হাতপাতালে প্রেরন করেন। সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পথে সে মৃত্যু বরণ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দীন জানান,মোটরসাইকেল দূর্ঘটনার পর মো:ইলিয়াছ চৌধুরীকে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।এদিকে তার অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম চলছে। এই বিষয়ে আখাউড়া থানার ডিউটি অফিসার নিশ্চিত করে জানান,খবর পেয়ে লাশ আখাউড়া থানায় নিয়ে আসা হয়েছে। তবে এখনো কোন মামলা হয়নি। তদন্ত করে পরে ব্যবস্থা নেওয়া হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited